
নিজস্ব প্রতিবেদক | BCN Channel
ফরিদপুর: চোরাচালান মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সবুজ মল্লিক (৩৪)-কে ফরিদপুরের কোতয়ালী এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
র্যাব সূত্রে জানা যায়, ২৮ অক্টোবর ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় ফরিদপুর জেলার কোতয়ালী এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে।
অভিযানে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫(বি)(২) ধারায় সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা আসামি সবুজ মল্লিক (৩৪), পিতা—মৃত মিজান মল্লিক, সাং—ইষান গোপালপুর, থানা—কোতয়ালী, জেলা—ফরিদপুর-কে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, সবুজ মল্লিকের বিরুদ্ধে যশোর জেলার চৌগাছা থানায় দায়েরকৃত মামলা নং-১৪, তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৩ খ্রিস্টাব্দ, বিশেষ ক্ষমতা আইনের অধীনে রয়েছে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।